ads

বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২২ ২:২৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মোঃ মনিরুজ্জামান মনির (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (শেরপুর-জামালপুর)। ২৩ আগস্ট মঙ্গলবার উপজেলার ধোপাকুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপহজেলার ঘাগড়া দক্ষিণপাড়া এলাকার মোঃ আনার আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার এলাকায় অভিযান চালায়। ওইসময় ৯৫ বোতল বিদেশী মদসহ মনিরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৪৭ হাজার ৫শ টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত এম.এম. সবুজ রানা জানান, গ্রেফতারকৃত মনির দীর্ঘদিন যাবত শেরপুর ও জামালপুর জেলাসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তা‌র বিরু‌দ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আই‌নে মামলা দা‌য়ে‌র করা হ‌য়ে‌ছে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!