ads

মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ৫২৮
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল। ২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন নবাগত ওসি বছির আহমেদ বাদল। ওইসময় তিনি সদর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে মাদক, জুয়া ও ছিনতাই প্রতিরোধসহ শেরপুর শহরকে নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার এসআই মো. সুমন মিয়া।

Shamol Bangla Ads

ওইসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক উঠান… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads