ads

মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ২৩, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক, যৌন হয়রানি, মাদক, ইভটিজিং, সুদের ব্যবসা, করোনা ভাইরাস প্রতিরোধ ও আইনী সহায়তা বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা আক্তার খানম, ফরিদ উদ্দিন প্রমুখ।

ওইসময় বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ করতে। তাই সমাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।

Shamol Bangla Ads

ওইসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads