ads

মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ১১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ২৩, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী বাজারে ওই সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী।

Shamol Bangla Ads

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালাম। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ, ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম, শাহজাহান আকন্দ, মো. আব্দুল মান্নান প্রমুখ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল শিমুলতলী এলাকা থেকে ব্রিজপাড় হয়ে ধানহাটিতে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির ৭টি সাংগঠনিক ইউনিট ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেন।

Shamol Bangla Ads

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনবিচ্ছিন্ন সরকার। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করেছে। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলনে ভোলায় দুটি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে রাজপথে মোকাবিলা করবে।

Need Ads