শেরপুরে নালিতাবাড়ীতে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ওই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ওইসময় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পিজি গ্রুপের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিজি গ্রুপের সভাপতি এরশাদ আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা উম্মুল ওয়ারা মুন্নী, পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ও প্যানেল চেয়ারম্যান হয়রত আলী প্রমুখ।

পরে পিজি সদস্য ও কৃষকদের ফ্রি ব্যবস্থাপত্র এবং ভেটেরিনারী ঔষধ বিতরণ করা হয়।




