ads

মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
আগস্ট ২৩, ২০২২ ১২:২১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে ট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা হাসপাতাল রোডে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হানিফ উদ্দিন নকলা পৌরসভাধীন কলাপাড়া এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে ও তার পুত্র পিয়াস রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা শহরের উকিলপট্রির রইস উদ্দিন একাডেমির ৫ম শ্রেনিতে পড়াশুনা করেন পিয়াস। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বাই সাইকেলের পিছনে বসিয়ে হানিফ উদ্দিন তার পুত্র পিয়াসকে স্কুলে পৌছে দিতে যান। সকাল পৌনে ৮টার দিকে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পিছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রে ট-২৪-৭১৩০) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হানিফ উদ্দিন। এসময় বাই সাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারাযান পিয়াস।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads