শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে নবিজুল ইসলাম পচা (৫৫) নামে এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে।

২২ আগস্ট সোমবার বিকেলে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। সে নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকার মৃত জোনাব আলীর পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নবিজুল বিহাড়ীপাড়ের রেজাউল হকের পুকুরে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার দুপুরে ওই পুকুরে মাছ ধরতে গেলে পুকুরের উপরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান নবিজুল।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, নিহত নবিজুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।




