ads

শনিবার , ২০ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আগুনে পুড়ল শিশু ॥ হত্যার অভিযোগ বাবার

খবর টি পড়েছেন : ৫৬৫
শ্রীবরদীতে আগুনে পুড়ল শিশু ॥ হত্যার অভিযোগ বাবার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে মা ও মামার বিরুদ্ধে শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ করেছে শিশুর বাবা। ১৯ আগস্ট শুক্রবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরহাবর এলাকায় ওই ঘটনা ঘটে। এ নিয়ে শনিবার বিকেল পর্যন্ত এলাকায় ব্যাপক শোরগোল চলছে।

Shamol Bangla Ads

নিহত শিশুর পরিবার জানায়, গত ৫ বছর আগে স্থানীয় আমিন মিয়ার সাথে রত্না আক্তারের বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিলো। এ নিয়ে কয়েক দফায় শালিস-বৈঠকও হয়েছে। গত শুক্রবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদে এ বিষয়ে একটি বৈঠকের আয়োজন করলেও আমিন মিয়ার পরিবার অনুপস্থিত ছিলো। শনিবার তাদের নিয়ে আবারও শালিস বসার কথা ছিল। এদিকে শুক্রবার রাতে রত্না আক্তারের বাড়িতে গোয়াল ঘরে ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হলে দুইটি ঘর পুড়ে যায়। পরবর্তীতে গোয়াল ঘরে তাদের ৪ বছরের শিশু ইসমাঈলের লাশ পাওয়া যায়।

শিশুটির বাবা আমিন মিয়ার অভিযোগ, দাম্পত্য কলহের কারণে বাবার বাড়িতেই থাকতো রত্না। তালাকের পর যাতে কোন সমস্যা না হয়, এজন্য শিশুকে পুড়িয়ে মেরেছে শিশুটির মা রত্না আক্তার ও মামা মিলন।
তবে অভিযোগ অস্বীকার করে রত্না বলেন, আগুন লাগার সময় হৈচৈ এর মধ্যে ভয় পেয়ে গোয়াল ঘরে পালানোর কারণেই মৃত্যু হয়েছে শিশু ইসমাইলের।

Shamol Bangla Ads

এদিকে পারিবারিক কলহ ও বৈঠকের বিষয়টি স্বীকার করে ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুই পক্ষকে নিয়ে শালিসে বসে মিমাংসার চেষ্টা করেছি। তবে এক পক্ষ না আসায় তা মূলতবী করে শনিবার বসার কথা ছিল। এরই মধ্যে শুক্রবার রাতে খবর পাই, রত্নাদের বাসায় আগুন লেগে তাদের শিশুটি মারা গেছে। তবে আসলে কিভাবে মারা গেছে তা তো জানি না। মৃত্যুর বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানিয়েছেন বলে জানান।

এদিকে ওই ঘটনায় থানা পুলিশ শিশুর বাবার অভিযোগ গ্রহণ না করে একটি অপমৃত্যুর মামলা রুজু করেছে এমন অভিযোগ করে শিশুর বাবার দাবি, থানা কিংবা কোর্টেও মামলা করে লাভ হবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ। তবে শনিবার দুপুরে পাওয়া তথ্যমতে, আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে শিশুর বাবা।
অন্যদিকে এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস শিশুর বাবার মামলা গ্রহণ না করার অভিযোগ অস্বীকার করে শনিবার দুপুরে জানান, শিশুর লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্তেই বিষয়টি পরিস্কার হবে। তার মতে, শিশুর বাবা দ্বিতীয় বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মা ও শিশুর খোঁজ রাখেনি। এখন সে ভিন্ন মতলবেও হত্যার অভিযোগ তুলে থাকতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ডিম ও মুরগির দোকানে অভিযান, ৫ ব্যবসায়ীকে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads