ads

শনিবার , ২০ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিম ও মুরগির দোকানে অভিযান, ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ৫৯৩
শেরপুরে ডিম ও মুরগির দোকানে অভিযান, ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ডিম ও ব্রয়লার মুরগির মূল্য তালিকা না থাকায় এবং দাম বেশি রাখায় ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২০ আগস্ট শনিবার দুপুরে শহরের নয়ানীবাজার ও কুসুমহাটি বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার দুপুরে শহরের নয়ানীবাজার ও কুসুমহাটি বাজারের পাইকারী ও খুচরা ডিম ও মুরগির দোকানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওইসময় মূল্য তালিকা টানানো না থাকা, ডিম ও মুরগি ক্রয়ের চালান রশিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে নয়ানীবাজারের সালমান ট্রেডিংকে ৫ হাজার টাকা, নাদিয়া পোল্ট্রি স্টোরকে ১ হাজার টাকা ও মঞ্জু ডিমের আড়তকে ৪ হাজার টাকা এবং কুসুমহাটি বাজারের হাসান স্টোরকে ৪ হাজার টাকা ও শান্ত স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আগুনে পুড়ল শিশু ॥ হত্যার অভিযোগ বাবার পরবর্তী সংবাদ আমন ধানের খেতে খরার হানা, দুশ্চিন্তায় শেরপুরের কৃষকরা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads