ads

শনিবার , ২০ আগস্ট ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ২০, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

শেরপুর জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট শনিবার সকালে সদর হাসপাতালের হলরুমে আয়োজিত ওই সভায় বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, কোন অবস্থাতেই শেরপুরের মানুষ যেন সু-চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। হাসপাতালটা আমাদের, তাই এটার পরিচর্যা আমাদেরই করতে হবে। শেরপুরবাসী যেন চিকিৎসার জন্য কষ্ট না করে। হাসপাতাল কোনভাবেই ময়লা করা যাবে না। এ বিষয়ে কড়া নজরদারি রাখতে হবে। আর হাসপাতালের কোন যন্ত্রপাতি নষ্ট হলে তাহলে তা দ্রুত সময়ের মধ্যে ঠিক করতে হবে।

ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. জসীম উদ্দিনের তত্বাবধানে ও হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবির সুমনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোখলেছুর রহমান আকন্দ, জেলা বিএমএ’র সভাপতি ডা. এম. এ বারেক তোতা, জেলা স্বাচিপের সভাপতি ডা. এটিএম মামুন জোশ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, প্রেসক্লাবের সহসভাপতি মলয় মহন বল, শেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল আফিসার ডা. শারমিন রহমান অমি প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

Need Ads