ads

শনিবার , ২০ আগস্ট ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ২০, ২০২২ ১:১৭ অপরাহ্ণ

শেরপুরে রোটারি ক্লাবের উদ্যোগে এবার ঐতিহ্যবাহী ইছলি বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০ আগস্ট শনিবার সকালে শহরের মোবারকপুর-কালীগঞ্জ অংশের বিলে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী।

Shamol Bangla Ads

পোনা অবমুক্তকালে অন্যান্যের মধ্যে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল, পাস্ট প্রেসিডেন্ট শরণ রায়, পাস্ট প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা, পাস্ট প্রেসিডেন্ট মলয় চাকী, ভাইস প্রেসিডেন্ট শামছুন্নাহার কামাল, ভাইস প্রেসিডেন্ট এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সেক্রেটারি এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, সাবেক সেক্রেটারী ও প্রেসিডেন্ট ইলেক্ট ডা. রতন চন্দ্র দাস, এক্সিকিউটিভ সেক্রেটারী রোটারিয়ান নাজমুল আলম, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, সাংবাদিক জুবাইদুল ইসলাম, বিলের ইজারাদারের প্রতিনিধি শান্তি মিয়া, ইসরাফিল মিয়া, আকবর আলী, রিয়াদ হাসান হাবিল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাছের পোনা অবমুক্ত কর্মসূচির আহবায়ক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। পোনা অবমুক্ত শেষে ক্লাব নেতারা শহরের নারায়ণপুরস্থ রোটারী চক্ষু হাসপাতালে চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বরণের এই শোকের মাসে এবার মুক্ত জলাশয়ে প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হলো। এর মাধ্যমে সাধারণ মানুষ যেন সুবিধা ভোগ করতে পারে সেজন্য মৎস্য বিভাগ ও ইজারাদার কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। তিনি আরও জানান, আগামীতেও রোটারী ক্লাবের তরফ থেকে জনহিতকর কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে রোটারী ক্লাবের উদ্যোগে নবনির্মিত সদর উপজেলার কানাশাখোলা এলাকাস্থ টিটিসি অঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শহরের নারায়ণপুর এলাকাস্থ রোটারী চক্ষু হাসপাতাল অঙ্গনে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হয়।

Need Ads