ads

শুক্রবার , ১৯ আগস্ট ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জন্মাষ্টমী পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৯, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৯ আগস্ট শুক্রবার বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এদিন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা উপবাসব্রত পালন, মন্দিরে মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনা করেন।

Shamol Bangla Ads

শুক্রবার বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এখানে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা

Shamol Bangla Ads

ওইসময় পৌর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, ইসকন শেরপুরের সমন্বয়ক উত্তম দাস ব্রহ্মচারী, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাংবাদিক দেবাশীষ সাহা রায়, অ্যাডভোকেট শক্তিপদ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ ও শিশু অংশ গ্রহণ করেন।

Need Ads