শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে ওই বিদায় সংবর্ধনা দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, অন্যান্য ইউনিট ইনচার্জ ও উর্ধ্বতন কর্মকর্তাসহ শেরপুর জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী কর্মময় জীবনে একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত। সহকর্মীরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্যও কামনা করেন বক্তারা।
পরে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া ও তাদের একমাত্র পুত্র সামিন রাইয়ান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।









