মাল্টিসেক্টোরাল প্লাটফর্ম শক্তিশালী করণের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স ( BleNGS) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সৈয়দা তানজিনা আফরিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মোঃ রহুল আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, বিংস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেট (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ ঘোষ, সুব্রত চাকমা, প্রজেক্ট অফিসার শুভ্রা কুবি ও সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।
সভায় প্রান্তিক পর্যায়ের মা, শিশু ও গর্ভবতী নারীদের পুষ্টি আওতায় আনতে বিভিন্ন পরামর্শ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন বক্তারা। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মী ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




