ads

মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ১৬, ২০২২ ১১:৫৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী বিদ্যুৎপিষ্ট হয়ে কুতুবউদ্দিন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

১৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল চকপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত কুতুবউদ্দিন ওই গ্রামের শহীদুল্লাহর ছেলে।

ধানশাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুতুবউদ্দিন ক্ষেতে পানি দিতে গিয়ে সেচ পাম্পের ছেড়া তার জোড়া দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Need Ads