ads

বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৃথক ঘটনায় ৫ জ‌নের অপমৃত্যু

খবর টি পড়েছেন : ৫৭৮
শেরপুরে পৃথক ঘটনায় ৫ জ‌নের অপমৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপু‌রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, পানিতে ডুবে ও আত্মহত্যাসহ পৃথক ঘটনায় পৃথকস্থা‌নে ৫ জ‌নের মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট মঙ্গলবার সদর, ঝিনাইগাতী ও নকলা উপ‌জেলায় ওইসব ঘটনা ঘ‌টে।

Shamol Bangla Ads

মৃতরা হ‌চ্ছেন শেরপুর সদ‌রের চরশেরপুর ইউনিয়নে রামকৃষ্ণ এলাকার মোরশেদ মিয়ার মে‌য়ে নববধূ মীম (১৯), ঝিনাইগাতী শালচূড়া এলাকার আব্দুল মান্নানের মে‌য়ে মাদ্রাসা ছাত্রী মায়া আক্তার মৌ (১৪), একই উপ‌জেলার উত্তর ধানশাই‌লের চকপাড়া এলাকার শ‌হিদুল্লাহর ছে‌লে ‌দিনমজুর কুতুব উদ্দিন ওরফে বাবুল (১৮) ও নকলা উপ‌জেলার দক্ষিণ লয়খার আনারুল ইসলামের স্ত্রী গৃহবধূ অজুফা বেগম (৩০) এবং একই উপজেলার উরফার হাসনখিলা এলাকার আজগর আলীর মে‌য়ে আছিয়া (১০)।
পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, মঙ্গলবার দুপু‌রে শে‌রপুর সদ‌রের রামকৃষ্ণ এলাকায় মীম নিজ ঘ‌রে ওড়না পেঁ‌চি‌য়ে ধর্ণার সা‌থে ওড়না পেঁ‌চি‌য়ে আত্মহত‌্যা ক‌রে। প‌রে পু‌লিশ গি‌য়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার ক‌রে। ত‌বে কি কার‌ণে সে আত্মহত‌্যা ক‌রে‌ছে তা জানা যায়‌নি।

এ‌দি‌কে, ঝিনাইগাতী শালচূড়া এলাকার মায়া আক্তার মৌ নামে এক ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মাদ্রাসাছাত্রী সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে অন্য কোন লোকজন না থাকায় তার পড়ার রুমে গলায় উড়না পেঁচিয়ে ঘরের ধর্ণার সাথে ঝুলে আত্মহত্যা করে।
একই উপ‌জেলার উত্তর ধানশাই‌লের চকপাড়া এলাকার বি‌কে‌লে বাড়ির পিছনে বৈদ্যুতিক মটর দিয়ে ধানের জমিতে সেচ দিতে গিয়ে ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান এসএসসি পরীক্ষার্থী কুতুবউদ্দিন।

Shamol Bangla Ads

অন‌্যদি‌কে, নকলা উপ‌জেলার দক্ষিণ লয়খা এলাকায় নিজের ঘরের শয়নকক্ষের বাঁশের ধন্যার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে অজুফা বেগম নামে এক নারী। প‌রে পু‌লিশ ঘটন‌াস্থ‌লে গি‌য়ে তার লাশ উদ্ধার ক‌রে।

একই উপ‌জেলার উরফার হাসনখিলা এলাকায় আছিয়া নামে এক শিশু বিকেল থে‌কে নিখোঁজের পর সন্ধ্যা সা‌ড়ে ৭টার দিকে নিজেদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে মানসিক প্রতিবন্ধি ছিলেন ব‌লে জানায় পু‌লিশ।
শেরপুরের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো. হান্নান মিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ওইসব ঘটনায় স্ব স্ব থানায় আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু পরবর্তী সংবাদ নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads