ads

রবিবার , ১৪ আগস্ট ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৪, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট রবিবার দুপুরে জুম ভিডিও কনফারেন্সিংয়ে আয়োজিত ওই সভায় যুক্ত ছিলেন কমিটির উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, মাদক রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

Need Ads