ads

রবিবার , ১৪ আগস্ট ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শেরপুরে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ১৪, ২০২২ ১২:৩৭ পূর্বাহ্ণ

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি,বিদ্যুতের সীমাহীন লোডশেডিং, চালের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শেরপুরে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৩ আগস্ট শনিবার বিকেলে শহরের খরমপুরস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো ইলিয়াছ উদ্দিন।

সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো মোকলেছুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম হেলাল, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. হারুন জিলানী, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সিদ্দিকী, কাজী শাহনেওয়াজ শাহীন, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব তারেক মো. আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

Shamol Bangla Ads

বিক্ষোভ সমাবেশ শেষে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে থানা মোড় প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

ওইসময় জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads