শেরপুরে পৌর ৮নং ওয়ার্ড শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানসহ স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ আগস্ট সোমবার দুপুরে শহরের মীরগঞ্জ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তসৈনিক শেরপুরের ৮নং পৌর ওয়ার্ডের সাধারণ সম্পাদক অন্তর আহমেদ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির জেলা শাখার দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু। ওইসময় তিনি বলেন, জন্মদিন উপলক্ষে রক্তসৈনিক আরিফুল ইসলাম আরমানের উদ্যোগে এমন একটি আয়োজন প্রশংসার দাবিদার।
রক্তসৈনিক বাংলাদেশ, শেরপুর ৮নং পৌর ওয়ার্ড শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রক্তসৈনিক শেরপুরের প্রচার সম্পাদক শিহাব আহমেদ, সহকারী চিকিৎসা বিষয়ক সম্পাদক আশিক মুন্না সাগর, কার্যকরী সদস্য আবু রায়হান রক্তসৈনিক শেরপুর ৭নং পৌর ওয়ার্ড শাখার সভাপতি সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক শোয়াইব আহমেদ মিল্টন, ধর্ম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, রক্তসৈনিক ৫নং পৌর ওয়ার্ড শাখার দপ্তর সম্পাক জুনায়েদ রহমান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানকিন হোসেন তুহিন, রক্তসৈনিক বাংলাদেশ বকশিগঞ্জ উপজেলা শাখা ম্যানেজমেন্ট সহ সমন্বয়ক সাদিক হাসান, রক্তসৈনিক শেরপুর কামারিয়া ইউনিয়ন শাখার ম্যানেজমেন্ট সহ সমন্বয়ক খাদিজা, ৪নং পৌর ওয়ার্ড শাখার ম্যানেজমেন্ট সহ সমন্বয়ক পূজা পাল সদস্য জিনিয়া জান্নাত, শায়লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে রক্তসৈনিক বাংলাদেশ, শেরপুর ৮নং পৌর ওয়ার্ড শাখার সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমানকে মানবতার কল্যাণে অসামান্য অবদান রাখায় রক্তসৈনিক পরিবারের পক্ষ হইতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিন মীরগঞ্জ মহল্লায় ৩ শতাধিক জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উল্লেখ্য, এটি রক্তসৈনিক বাংলাদেশ নামক সংগঠনটির ১৬৮তম ব্লাড গ্রুপিং ক্যাম্প।









