বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট সোমবার বিকেলে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন ও সংগ্রামের প্রেরণার উৎস ছিলেন তারই সাহসী সহধর্মিনী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে চিন্তা করা যায় না, ঠিক তেমনি বঙ্গমাতার উৎসাহ-উদ্দীপনা ছাড়া বঙ্গবন্ধুর সফলতা কল্পনা করা যায় না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ এ্যাডভোকেট মজদুল হক মিনু, সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নজরুল ইসলাম, আলহাজ্ব মো. ফখরুল মজিদ খোকন, এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধর্ম সম্পাদক আলহাজ¦ মো. দুলাল মিয়া, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অজয় কুমার চক্রবর্তী জয়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ তাদের পরিবারের সকল শহীদ সদস্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।









