ads

মঙ্গলবার , ৯ আগস্ট ২০২২ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গোডাউনসহ ২ প্রতিষ্ঠানে আগুন, ২০ লক্ষ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার
আগস্ট ৯, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ

শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ইলেকট্রিক ও প্লাস্টিক সামগ্রীর গোডাউনসহ ২ প্রতিষ্ঠানে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র শহীদ বুলবুল সড়ক এলাকায় রমনা ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক্সের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জেলা রেড ক্রিসেন্টের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে শহরের প্রাণকেন্দ্রে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে আশেপাশের ব্যবসায়ীরা।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর পৌণে ২ টার দিকে শহরের শহীদ বুলবুল সড়কের করিম পাগলা মার্কেটসংলগ্ন রমনা ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক্সের দুতলায় থাকা গোডাউনে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে গোডাউনে থাকা বিভিন্ন ধরনের ঘড়ি, শিশুদের খেলনা ও ডিজিটাল ঘড়ি তৈরির মেশিন পুড়ে যায়। এছাড়া পাশে থাকা একটি কোচিং সেন্টারও পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে সমূহ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় ওই দুটি প্রতিষ্ঠানসহ দুই পাশের কোটি কোটি টাকার মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান।

এদিকে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি উৎসুক শতশত মানুষের ভিড় জমে। পরিস্থিতি সামাল দিতে সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বছির আহমেদ বাদলের নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম, ও ব্যবসায়ী নেতারা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করে রক্ষা করা সম্ভব হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!