শেরপুরে অভিযান চালিয়ে ৩ ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৮ আগস্ট সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ ওই অভিযান পরিচালনা করেন।

ওইসময় ভোক্তা অধিকার আইনে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে শহরের নারায়ণপুর এলাকায় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও শেরপুর মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার জরিমানা করা হয়। একইসাথে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় রেজাউল মেডিকেল হল ফার্মেসিকে ৭ হাজার জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে স্যানিটারী কর্মকর্তা শাহজাদা খান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




