শেরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে কর্মঅক্ষম, দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে জেলায় ৪০টি সেলাই মেশিন, ১২ জনের মাঝে ৮৫ হাজার টাকার চেক এবং ৬২টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১৮ লক্ষ ৬৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাথাপিছু ২ হাজার টাকা হিসেবে ৩০ জনের মাঝে আরও ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

৮ আগস্ট সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সেলাই মেশিন ও অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো.আতিউর রহমান আতিক এমপি।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পৌর মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।









