ads

সোমবার , ৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৩ দিনব্যাপি কৃষিমেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪৩৭
নালিতাবাড়ীতে ৩ দিনব্যাপি কৃষিমেলার উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮ আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার উদ্বোধন করা হয়।

Shamol Bangla Ads

মেলার উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, মওদুদ আহম্মেদ প্রমুখ।

Shamol Bangla Ads

পরে মেলার উদ্বোধন উপলক্ষে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে শতাধিক শিক্ষার্থী ও নারীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলের গাছ বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩ ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে ২২ হাজার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads