শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৮ আগস্ট সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে স্মৃতিচারণ, আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, পিআইও আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ রায়, মিজানুর রহমান মিলন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ।
ভিডিও সম্প্রচার অনুষ্ঠান শেষে ৭ জন দুঃস্থ ও অসহায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে সেলাই মেশিন ও ৫ জন নারীকে ডাক বিভাগের নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেককে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।




