শেরপুরের নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিব, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, শফিউল আলম লাভলু প্রমুখ।
সভায় নকলা পৌরশহরে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কিশোর অপরাধ দমন, জুয়া, চুরি-ছিনতাই, বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং ও মৌলবাদ বন্ধ করাসহ পুরো উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিস্তারিত আলোচনা হয়।

এসময় আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




