ads

বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ২৮, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মৃগী নদী থেকে অবৈধভাবে বেকু মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মো. চাঁন মিয়া (৬৩) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ বৃহস্পতিবার সন্ধায় উপজেলার চরমধুয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। চাঁন মিয়া ওই এলাকার মৃত কসিম উদ্দিনের পুত্র।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও বুলবুল আহমেদ জানান, অবৈধভাবে বেকু দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

Shamol Bangla Ads

ওইসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads