ads

বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অসুস্থ্য পুত্রবধূকে দেখতে আসার পথে প্রাণ গেল বৃদ্ধার

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ২৮, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় অসুস্থ্য পুত্রবধূকে দেখতে আসার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে নারজিনা আক্তার (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২৭ জুলাই বুধবার রাতে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে। নারজিনা বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের মৃত মিরাজ আলীর স্ত্রী।

Shamol Bangla Ads

নারজিনার ছেলে নাঈম মিয়া (৩০) জানান, গণপদ্দী এলাকায় শ্বশুরবাড়িতে আমার অসুস্থ্য স্ত্রীকে দেখতে আসার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মোট্রো-ব ১২-০৩৩৯) আমার মাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নকলা থানার সহকারি পরিদর্শক (এস.আই) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে বাসটি আটক এবং দূর্ঘটনাস্থল থেকে নারজিনার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করতে রাজি না হওয়ায় আবেদনের প্রেক্ষিতে নারজিনার মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads