ads

বুধবার , ২৭ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউপির উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খোকা খোরশেদ আলম জয়ী

খবর টি পড়েছেন : ২৩৮
নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউপির উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খোকা খোরশেদ আলম জয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকা ৪ হাজার ৭২ ভোট বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের হাফিজুল ইসলাম জুয়েল পেয়েছেন ২ হাজার ৮০৩ ভোট।

Shamol Bangla Ads

এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক দেলোয়ার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৭৬ ভোট। ২৭ জুলাই বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন ওই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৩০ মার্চ উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আমানউল্লাহ বাদশা অসুস্থ্যতাজনিত কারনে মৃত্যুবরণ করার পর ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েল (নৌকা) এব্ং স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকা (মোটরসাইকেল), ফজলুল হক দেলোয়ার (ঘোড়া) ও রফিকুল ইসলাম পাঠান (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করেন।

Shamol Bangla Ads

এ নির্বাচনে উপজেলায় প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ৯টি ভোট কেন্দ্রের সবগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১৫ হাজার ১৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫১৭ জন এবং নারী ভোটার ৭ হাজার ৬৫৬ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কৃষি উপকরণ সরবরাহে সমঝোতা স্মারক স্বাক্ষর পরবর্তী সংবাদ নকলায় অসুস্থ্য পুত্রবধূকে দেখতে আসার পথে প্রাণ গেল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads