জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) গণমাধ্যমকর্মীদের সংগঠন সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ ঘটেছে।

দৈনিক অধিকারের প্রতিনিধি ও গবেষক শিক্ষার্থী এসএম আলফাহাদকে আহবায়ক এবং আব্দুল গফুরকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠিত হয়।
২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামসুদ্দিন আহমেদ এই কমিটির চূড়ান্ত অনুমোদন দেন।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন মুনতাসির মাহমুদ, রিপন কুমার সানা, খায়রুল ইসলাম, ফাহিম হোসেন, মিরাজুল ইসলাম, মাশরুকা ইসরাত যেবা, কাওসার আহমেদ সুকর্ন, তুষার কুমার সিংহ রায়, বেলাল হোসাইন।









