ads

শনিবার , ২৩ জুলাই ২০২২ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে প্রবীণ সাংবাদিক দারা মিয়াকে জেলা প্রেসক্লাবের সম্মাননা

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
জুলাই ২৩, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও ডেইলি অবজার্ভারের প্রবীণ সাংবাদিক এ এ কে মাহমুদুল হাসান দারা মিয়াকে জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। ২২ জুলাই শুক্রবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতার-এসএ টিভির প্রতিনিধি ফজলে এলাহী মাকাম।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, যায়যায়দিনের সাংবাদিক এ্যাডভোকেট ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, কালের কন্ঠের মোস্তফা মনজু, যুগান্তরের মদন মোহন ঘোষ, অবজারভারের কামাল হোসেন, ইত্তেফাক/নিউ নেশনের শাহ জামাল, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, ভোরের কাগজের মাদারগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির, কালের কণ্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ, আজকের জামালপুরের অনলাইন এডিটর হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন-ডিবিসি নিউজের প্রতিনিধি শুভ্র মেহেদী।

অনুষ্ঠানে বক্তারা প্রবীণ এই সাংবাদিককে সম্মাননা প্রদান করায় বসুন্ধরা গ্রুপের ইস্ট-ওয়েস্ট মিডিয়া কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Shamol Bangla Ads

জানা যায়, সাংবাদিক দারা মিয়া জামালপুর জেলার উন্নয়নে ও নাগরিকদের জন্য নিবিড়ভাবে কাজের স্বীকৃতি হিসেবেই তিনি এই পদক অর্জন করেছেন। দারা মিয়া একাধারে সাংবাদিক, উন্নয়নকর্মী, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। এ ছাড়াও তিনি একজন শিক্ষানুরাগি, জামালপুর প্রেস ক্লাব ও জামালপুর জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা। তিনি জামালপুর জেলা পরিষদ পরিচালিত সাপ্তাহিক জামালপুর প্রবাহের সম্পাদক, দক্ষ স্কাউটার, ভোক্তা অধিকার আন্দোলন, মানবাধিকার এবং সাংস্কৃতিক কর্মী। ছাড়াও সাংবাদিকতার দিকপাল হিসেবে গোটা দেশেই সুনাম অর্জন করেন।

 

Need Ads