শেরপুর জেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ১৮টি যুব সংগঠনের মাঝে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণকালে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান হিরাসহ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন ২০২১-২২ অর্থবছরের আওতায় জেলার তালিকাভূক্ত ১৮টি যুব সংগঠনের মাঝে মোট ৭ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




