ads

বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

খবর টি পড়েছেন : ৪৩৩
শেরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

রাস্তার দুই ধা‌রে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে শেরপু‌র সদ‌র উপজেলার লছমনপুর ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ারম্যানের আব্দুল হাইয়ের বিরুদ্ধে। পরে ২১ জুলাই বৃহস্প‌তিবার বিকেলে সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস প্রায় ১৫‌টি কর্তনকৃত গাছগু‌লো জব্দ ক‌রেন। এর আ‌গে বুধবার সন্ধ‌্যার দি‌কে ইউপি চেয়ারম‌্যান ওই গাছগু‌লো কাটার নি‌র্দেশ দেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, সদ‌র উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহা‌টি থে‌কে ইলশা বাজার পর্যন্ত প্রায় ১৫ বছরের পুরনো রাস্তার দুইধারের গাছগুলো সৌন্দর্যবর্ধনসহ ছায়া দিয়ে আসছে। এই পথে চলাচল করে হাজারও মানুষ। তা‌দের মাথার উপরের রোদের গ্রাস থেকে রক্ষা করতো এই গাছগুলো। শুধু তাই নয়, গাছগুলো থাকার ফলে রাস্তার দুই ধারের মাটি ভেঙ্গে যেতো না। কিন্তু ২০ জুলাই বুধবার সন্ধ‌্যায় কোন ‌নিয়মশৃঙ্খলা ও আইনকানুন না মে‌নে চেয়ারম‌্যান আব্দুল হাই এসব গাছ কাটার নির্দেশ দেন। প‌রে গাছগু‌লো কেটে স‌রি‌য়ে নেন চেয়ারম‌্যানের লোকজন।
স্থানীয় একা‌ধিক লোকজন বলেন, বুধবার চেয়ারম্যান ও তার সহ‌যো‌গিরা যোগসাজসে রাস্তার ধা‌রে গাছ কেটে সাবাড় করে‌ছে। অথচ এই গাছ কাটা দেখার বা রোধ করার কেউ নেই।

স্থানীয় বা‌সিন্দা মো. আক্তারুজ্জামান ব‌লেন, আমরা বাঁধা দি‌তে গি‌য়ে‌ছিলাম। তারা ব‌লে‌ছে যে উপ‌রের মহ‌লের নি‌র্দেশেই গাছগু‌লো কাটা হ‌য়ে‌ছে। প‌রে আমরা চ‌লে এ‌সে‌ছি। একই ইউ‌নিয়‌নের বা‌সিন্দা আলাল উ‌দ্দিন ব‌লেন, ফেসবুকসহ বি‌ভিন্ন মাধ‌্যমে গাছ কাটার ব‌্যাপা‌রে প্রতি‌রোধ করা হ‌য়ে‌ছে, কিন্তু তারা মা‌নেন‌নি। তারা ব‌লে‌ছেন, উপ‌রের নি‌র্দেশেই গাছ কাটা হ‌চ্ছে।

Shamol Bangla Ads

প‌রি‌বেশবাদী সংগঠন সবুজ আ‌ন্দোল‌নের কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক ও শেরপুর জেলা শাখার আহবায়ক মো. মেরাজ উদ্দিন ব‌লেন, সরকারি বি‌ধি‌ না মে‌নে গাছ কর্তন করা সম্পূর্ণ অ‌বৈধ এবং প‌রি‌বে‌শের জন‌্য ক্ষতিকর। এ ঘটনার সা‌থে যারা জ‌ড়িত তা‌দের তদন্ত সা‌পে‌ক্ষে ব‌্যবস্থা গ্রহ‌ণের জন‌্য অনু‌রোধ জানা‌চ্ছি।
তবে অভিযোগের বিষয়ে লছমনপুর ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ারম্যানের আব্দুল হাই ব‌লেন, আমার বিরু‌দ্ধে যে গাছ কাটার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে তা সম্পূর্ণ মিথ‌্যা ও বা‌নোয়াট। কে বা কারা গাছ কে‌টে‌ছে তা আ‌মি কিছুই জা‌নি না।

বনবিভাগের শেরপু‌র সদর রেঞ্জ কর্মকর্তা আব্দুর রেজ্জাক ব‌লেন, সরকা‌রি যত গাছ আ‌ছে তা বি‌ক্রি কর‌তে হ‌লে বন বিভা‌গের অনাপ‌ত্তিপত্র নি‌তে হ‌বে ও বন বিভাগ কর্তৃক মূল‌্য নির্ধারণ ক‌রি‌য়ে নি‌তে হ‌বে। এসব নিয়ম না মান‌লে সে‌টি অ‌বৈধ হ‌বে। কিন্তু রাস্তার ধা‌রে গাছ কাটার বিষয়ে বন বিভাগের কা‌ছে কেউ অনুম‌তি বা অনাপ‌ত্তিপত্র নেইয়নি। তার মা‌নে এটা সম্পূর্ণ অ‌বৈধ।

এ ব্যাপারে সদর উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফের‌দৌস ব‌লেন, রাস্তার ধা‌রে গাছ কাটা শোনার পরপরই কর্তনকৃত গাছগু‌লো জব্দ ক‌রে ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফি‌সে রাখা হ‌য়ে‌ছে। এ খবর শু‌নেই ইউ‌পি চেয়ারম‌্যান আব্দুল হাই লি‌খিতভা‌বে ক্ষমা চে‌য়ে‌ছেন। এ ব‌্যাপা‌রে তদন্ত সা‌পে‌ক্ষে পরবর্তী ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের নামে সড়কের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads