ads

বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কর্নেল তাহের হত্যাদিবসে জাসদের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২১, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

শেরপুরে শহীদ কর্নেল আবু তাহের বীরোত্তম এর ৪৬তম মৃত্যুবার্ষিকী ‘কর্ণেল তাহের হত্যা দিবস’ হিসেবে পালন করেছে জেলা জাসদ। এ উপলক্ষে ২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে শহরের নিউমার্কেটের হোটেল অবকাশ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

আলোচনা সভায় বক্তারা কর্ণেল তাহের হত্যাকাণ্ডের নায়ক হিসেবে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন।

জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, সাংগঠনিক সম্পাদক কায়সার উদ্দিন, জাসদ নেতা একেএম ছামেদুল হক, কহিনুর মিয়া, আসাদুজ্জামান লায়ন, বিপ্লব দে লব, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম নিশান প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা ও বিভিন্ন উপজেলার জাসদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads