ads

বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গৃহ ও জমি পেল ১৬ পরিবার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ২১, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ

সারাদেশের মত শেরপুরের শ্রীবরদীতে ১৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলেন এসব জমি ও ঘর। ২১ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচার দেখা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আমিনুল ইসলাম, আ,লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা।

Need Ads