শেরপুরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোতালেবের নামে শহরের একটি সড়ক উদ্বোধন করা হয়েছে।

২২ জুন শুক্রবার সকালে শহরের গৃর্দানারায়ণপুরস্থ সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের বাসার সামনে থেকে মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোতালেবের বাসার সামনে দিয়ে প্রয়াত ভাষা সৈনিক আব্দুর রশিদের বাসা পর্যন্ত ওই সড়কের নামকরণের ফলক উন্মোচন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
ফলক উন্মোচন শেষে বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোতলেবের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়।

ওইসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের পুত্রদের মধ্যে সাংবাদিক আবুল হাশিম, আবু বক্কর সিদ্দিক ফিলিপ, ও আবু সাইদ আশিষসহ শেরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, শেরপুর চেম্বার অব কমার্সের পরিচালক নির্মল কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহা, প্রভাষক রুহুল হায়দার শামীম, প্রভাষক জীবন কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




