ads

বুধবার , ২০ জুলাই ২০২২ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ১৬ টি ভূমিহীন পরিবার পাচ্ছেন জমিসহ আধা পাকা ঘর

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ২০, ২০২২ ২:১৩ অপরাহ্ণ

যুগ যুগ ধরে কেউ ছিলেন অন্যের বাড়িতে। কেউবা পরিত্যক্ত কোনো ঘরে। আসছে ২১ জুলাই অবসান ঘটছে তাদের কষ্টের জীবন। মুছে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীন মানুষের তালিকা থেকে তাদের নাম। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধা পাকা ঘর এবং জমি পাচ্ছেন শেরপুরের শ্রীবরদীর আরো ১৬ টি পরিবার। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের উপকারভোগীদের কাছে ঘর ও জমি হস্তান্তর করা হবে। এ উপলক্ষে ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমেশ্বরি হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। তিনি বলেন, এই উপজেলায় কেউ ভূমিহীন বা আশ্রয়হীন থাকবেনা। পর্যায় ক্রমে জমি সহ পাকারঘর দেয়া হচ্ছে। ১শ ৫৫ জন ভূমিহীন পরিবার জমিসহ পাকা ঘরের মালিক হচ্ছেন। ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি সহ ঘর হস্তান্তর ঘোষণা করবেন। এতে আমাদের এখানেও ১৬ টি ভূমিহীন পরিবারের কাছে জমির দলিলপত্রসহ পাকা ঘর হস্তান্তর করা হবে। এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ।
প্রেস ব্রিফিংয়ে সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত গণমাধমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads