ads

বুধবার , ২০ জুলাই ২০২২ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ২০, ২০২২ ২:১৫ অপরাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২১ জুলাই বৃহস্পতিবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যারের ২য় ধাপে বরাদ্দকৃত জমিসহ ঘর উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২০ জুলাই বুধবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ জানান, ঝিনাইগাতী উপজেলায় ১ম ধাপে ৬৫টি, ২য় ধাপে ২৫টি,৩য় ধাপের ১ম স্তরে ১৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান করা হয়। ৩য় ধাপের ২য় স্তরে আগামীকাল বৃহস্পতিবার ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়ন থেকে আবেদনের মধ্যে থেকে ১২১ জনের নাম তালিকাভূক্ত করা হয়। পরে গোপনে ও প্রকাশ্যে তদন্ত সাপেক্ষে ৯৬টি পরিবারকে গৃহহীন ও ভূমিহীন হিসেবে চূড়ান্ত করা হয়। এদের মধ্যে পশ্চিম বাকাকুড়ায় ১১ টি এবং নলকুড়ায় ৪টি সহ ১৫ টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। এছাড়াও মালিঝিকান্দা ইউনিয়নের দান্যারপাড় ও গৌরীপুর ইউনিয়নের গজারীকুড়া এলাকায় সেনাবাহিনী নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরে ৫৫ টি পবিরারকে পুনর্বাসিত করা হচ্ছে। বাকি ২৬ টি পরিবারকেও পরবর্তী পর্যায়ে জমিসহ ঘর হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Shamol Bangla Ads

প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads