ads

বুধবার , ২০ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভায় পরিবেশবান্ধব স্যানিটারী ল্যান্ডফিল্ড উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২০, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ

শেরপুরে পরিবেশবান্ধব বর্জ্য ডাম্পিং স্টেশন ‘স্যানিটারী ল্যান্ডফিল্ড’ এর উদ্বোধন করা হয়েছে। ২০ জুলাই বুধবার সকালে শহরের অষ্টমীতলা এলাকায় মৃগী নদীর তীরে ওই বর্জ্য ডাম্পিং স্টেশনের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় নির্মিত এ ডাম্পিং স্টেশনটি চালুর হওয়ায় পরিচ্ছন্ন শহর গড়ার ক্ষেত্রে পৌর নাগরিকদের দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়িত হলো। এখন সকলের সহযোগিতায় পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারলে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি নান্দনিক শহর গড়া সম্ভব হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ প্রকল্প থেকে গ্যাস ও বিদ্যুতের মতো জ¦ালানি উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যা দিয়ে পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি হবে।

পৌর কাউন্সিলর নাছিরুল আলম নাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ নজরুল ইসলাম, পৌর সচিব আবু লায়েস মো. বজলুল করিম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, ইউজিআইআইপি-৩ প্রকল্পের প্রকৌশলী বোরহান উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্রধান সহকারী নূর-ই-আলম চঞ্চল।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, পৌর প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেনসহ অন্যান্য পৌর কাউন্সিলরগণ ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, শেরপুর শহরের অষ্টমীতলা এলাকায় মৃগী নদীর পাড়ে ২.৭৬ একর জমিতে আধুনিক ওই বর্জ্য ডাম্পিং স্টেশনটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান ধ্রুব ট্রেড এজেন্সি ওই প্রকল্পটি বাস্তবায়ন করে। এ ডাম্পিং স্টেশনের মাধ্যমে প্রতিদিন শহরের ১৫ মেট্রিকটন বর্জ্য অপসারণ করা যাবে।

Need Ads