শেরপুরের নকলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ২৯ ভূমিহীন-গৃহহীন পরিবার।

২০ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৬ হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে ওই তথ্য জানান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ।
ওইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সাংবাদিক হারুনুর রশীদ, হযরত আলী, জাহাঙ্গীর হোসেন, ইউসুফ আলী মন্ডল, শফিউল আলম লাভলুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




