ads

বুধবার , ২০ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ২০, ২০২২ ১২:২৪ পূর্বাহ্ণ

শেরপুরে অভিযান চালিয়ে ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকা থেকে ওইসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার সাবেদ আলীর পরিত্যক্ত চাতালে থেকে ওইসব পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাদ্দিন বিশ্বাস, পরিবেশ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায় প্রমুখ।

Shamol Bangla Ads

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ জানান, ওই ঘটনায় নিষিদ্ধ পলিথিনগুলোর মালিক আরসাদ আলীসহ (৪১) আরও অজ্ঞাত দুইজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads