শেরপুরের নালিতাবাড়ীেতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে আঁখি নামে ১২ বছর বয়সী সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরী।

১৯ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আখি ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার আরিফ হোসেনের মেয়ে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার জানান, ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার আরিফ স্ত্রী-কন্যা নিয়ে নালিতাবাড়ীর মধ্যমকুড়ায় শ্বশুড়বাড়ি বেড়াতে আসেন কয়েকদিন আগে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে বাবা-মাকে বাড়ি রেখে আঁখি নানা আব্দুস সালামের পুকুরে গোসল করতে যায়। বেশকিছু সময় পার হয়ে গেলেও আঁখি ঘরে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে আঁখির লাশ উদ্ধার করা হয়।









