শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ২০ জুলাই বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সাংবাদিক হারুনুর রশীদ, হযরত আলী, জাহাঙ্গীর হোসেন, ইউসুফ আলী মন্ডল, শফিউল আলম লাভলু, নাসির উদ্দিন, সাদেকুর রহমান বাবু প্রমুখ।
সভায় ইউএনও বুলবুল আহমদ নকলা উপজেলার চলমান উন্নয়ন কর্মকান্ড আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।

ওইসময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




