ads

মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২১৭
নালিতাবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে সমেলা খাতুন (১৯) নামে তিন মাসের অন্তঃসত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার গোল্লারপাড় গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এদিকে ওই গৃহবধূর স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে তিনজনের নামে হত্যা মামলা নিয়ে স্বামী সুজাত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা গেছে, প্রায় এক বছর আগে গোল্লারপাড় গ্রামের কাসু মিয়ার ছেলে সুজাত আলীর সাথে সমেলার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে পরিবারিক বিষয়াদি নিয়ে প্রায়ই কলহ লেগে থাকতো। গত সোমবার দিবাগত রাতেও উভয়ের মাঝে কলহ বাঁধে। একপর্যায়ে মধ্যরাতে সমেলার স্বামী সুজাত আলী সমেলাকে আশংকাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। শেরপুরে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সমেলাকে মৃত ঘোষণা করেন। স্বামী সুজাত আলী পুলিশকে জানায়, উভয়ের ঝগড়ার পর তার স্ত্রী সমেলা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে সে টের পেয়ে নিজেই স্ত্রীকে নামিয়ে হাসপাতালে নেয়।

তবে সমেলার পারিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সুজাত আলী সমেলাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, সমেলার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সমেলার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ৩ জনের নামে মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে স্বামী সুজাতকে গ্রেফতার করা হয়েছে। বাকী দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের দমদমা জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসায় নিয়োগ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে গরুর মই দৌড় প্রতিযোগিতায় দর্শকের ঢল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads