ঐতিহ্যবাহী দমদমা জামে মসজিদের শুক্রবারের জুমার নামাজের জন্য একজন পেশ ইমাম এবং দমদমা মিফতাউল উলুম হাফেজিয়া মাদ্রাসার জন্য মোহতামিম কাম উক্ত জামে মসজিদের ওয়াক্তের নামাজের জন্য একজন ইমাম আবশ্যক। পেশ ইমামের শিক্ষাগত যোগ্যতা ফাজিল সমমানসহ মাওলানা/মুফতি এবং মোহতামিম কাম ইমামের শিক্ষাগত যোগ্যতা আলিম সমমানসহ হাফেজ/ক্বারী। তবে অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল হতে পারে। প্রকাশ থাকে যে, মোহতামিম কাম ইমামের মাদ্রাসায় থাকার সু-ব্যবস্থা রয়েছে এবং তাকে সেখানে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।

আগ্রহী প্রাথীদেরকে আগামী ২৪/০৭/২০২২ ইং তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ন্যাশনাল আইডি কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, যোগাযোগ মাধ্যম মোবাইল নম্বর ও নাগরিকত্ব সনদের কপিসহ স্ব-হস্তে লিখিত আবেদন নিম্ন স্বাক্ষরকারী বরাবর পৌঁছাতে হবে। পরবর্তীতে আবেদনপত্র যাচাই-বাছাই অন্তে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে উভয় পদে প্রার্থী/নিয়োগ চূড়ান্ত করা হবে। উভয় পদে বেতন/সম্মানী আলোচনা সাপেক্ষে।
-চেয়ারম্যান
পেশ ইমাম ও মোহতামিম কাম ইমাম নিয়োগ কমিটি,
দমদমা জামে মসজিদ ও দমদমা মিফতাউল উলুম হাফেজিয়া মাদ্রাসা
দমদমা, শেরপুর টাউন, শেরপুর।
যোগাযোগ : ০১৭১০-৮৫৭২১৭, ০১৭১২-৩৬৬১৯৭।




