ads

রবিবার , ১৭ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বাস চাপায় যুবক নিহত: চালক আটক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১৭, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় লিটন (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বালুঘাটা নয়াপাড়া (পাগলার মোড়) এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন ওই এলাকার মৃত আলকাছ আলীর ছেলে। এদিকে ওই ঘটনায় বাসচালক বাদশা মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার রাত পৌণে ১টার দিকে উপজেলার বালুঘাটা বাজারের কাউন্টার থেকে নালিতাবাড়ী হয়ে ঢাকাগামী ‘হেভেন ক্লাসিক’ যাত্রীবাহী বাস নালিতাবাড়ীর দিকে আসছিল। পথিমধ্যে নয়াপাড়া পাগলার মোড় এলাকায় এলে রাস্তা পারাপারের সময় লিটন নামে এক যুবককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মাতা থেতলে ঘটনাস্থলেই প্রাণ হারায় লিটন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, বাস ও এর চালককে ঘটনার পরপরই নালিতাবাড়ী শহরের অদূরে নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে আটক করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads