পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি আনিসুর রহমান বিপিএম পিপিএম ও আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, শেরপুর জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী দম্পতির ঘরে এসেছে এক পুত্র সন্তান।

১৭ জুলাই রবিবার দুপুর ১টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর পুত্র সন্তানের জন্ম হয়।
তথ্যটি নিশ্চিত করে শ্যামলীর পরিবারের তরফ থেকে শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মো. ওমর ফারুক শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, নবজাতক পুত্রসহ মা শ্যামলী সুস্থ রয়েছেন। এখনও তার নাম রাখা হয়নি।

এদিকে নবজাতক পুত্র সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাবা ডিআইজি আনিসুর রহমান ও মা এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।
উল্লেখ্য, আনিসুর রহমান ও এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী দম্পতির আদরজান নামে এক কন্যা সন্তান রয়েছে।




