ads

বুধবার , ১৩ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৪৪ পরিবার : পরিদর্শন করলেন ডিসি

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১৩, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ

‘মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়ন এবং আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় শেরপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৪৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের তত্বাবধানে বাস্তবায়নাধীন ঘরগুলোর প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২১ জুলাই সারাদেশে একযোগে এ পর্যায়ের ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন শেখ হাসিনা।

Shamol Bangla Ads

এদিকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরগুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। তিনি ১২ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার কামারেরচর ইউনিয়নে ঘর নির্মাণের কাজ পরিদর্শন করেন। একই সাথে তিনি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন এবং পুনর্বাসিত পরিবারসমূহের সাথে তাদের সুযোগ সুবিধার বিষয়ে কথা বলেন। ওইসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার দুপুরে জানান, মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ ঘোষণার আওতায় সব উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তরের জন্য নির্মাণাধীন ৪৪টি বাড়ি প্রস্তুত রাখা হচ্ছে। ২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে প্রতিটি হাফ বিল্ডিং টিনশেড বাড়িতে থাকছে দুটি থাকার কক্ষ, বারান্দা, একটি রান্নাঘর ও একটি পাকা ল্যাট্রিন।

Shamol Bangla Ads

তিনি জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ওই ঘরগুলোসহ সারাদেশে নির্মিত ঘরগুলো ২১ জুলাই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের কথা রয়েছে।

Need Ads