ads

বুধবার , ১৩ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১৩, ২০২২ ১:০৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাধবপুর মহল্লায় বিএনপির জেলা সম্পাদক ও সদর উপজেলার আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুণর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম শিপন, মো. শফিকুল ইসলাম গোল্ডেন, মো. গোলাম জাকারিয়া বাদল, মো. মামুন-অর-রশিদ, মো. সাইফুল ইসলাম শ্যামল, আব্দুল হামিদ ও মো. মঞ্জুরুল মুর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ আলী।

পুণর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads