ads

মঙ্গলবার , ১২ জুলাই ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১২, ২০২২ ৩:১১ অপরাহ্ণ

শেরপুরে পুকুরে ডুবে মুনায়েম ইসলাম মিশুক (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার সকালে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা এলাকাস্থ নিজাম উদ্দিন আহমেদ কলেজের পাশের পুকুরে ওই ঘটনা ঘটে। মৃত মিশুক একই ইউনিয়নের গণইমমিনাকান্দা গ্রামের মো. মজনু মিয়ার ছেলে। সে শেরপুর টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মোনায়েম ইসলাম মিশুকসহ তার বন্ধু-বান্ধবরা মিলে নিজাম উদ্দিন আহমেদ কলেজ মাঠে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফুটবল পুকুরে চলে গেলে মিশুক ফুটবলটি তুলে আনতে পুকুরে লাফ দেয়। অনেকক্ষণ পরও সে পুকুর থেকে উঠে না আসায় স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করেও না পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে মিশুকের মৃতদেহ উদ্ধার করে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার এএসএম মহসিন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে পুকুর থেকে স্কুলছাত্র মিশুকের লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মো. নাহিদ হাসান শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, ওই ঘটনায় বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের জন্য স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads